Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

সর্পাঘাত: ছাত্রছাত্রীদের সচেতনতায় কর্মশালা

সাপ ও পতঙ্গের কামড়ে জরুরিকালীন অবস্থায় কী করণীয়? ছাত্রছাত্রীদের মধ্যে এই সচেতনতা বাড়াতে উদ্যোগী হল বিষ্ণুপুরের রাধানগর গ্রামে রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ

সর্পাঘাত: ছাত্রছাত্রীদের সচেতনতায় কর্মশালা
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাপ ও পতঙ্গের কামড়ে জরুরিকালীন অবস্থায় কী করণীয়? ছাত্রছাত্রীদের মধ্যে এই সচেতনতা বাড়াতে উদ্যোগী হল বিষ্ণুপুরের রাধানগর গ্রামে রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে ১৫০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হল একটি আলোচনাসভা। আলোচনায় উপস্থিত ছিলেন রাধানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ অম্লান ভট্টাচার্য । বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার কুম্ভকার বলেন ‘এই আলোচনা বহু শিক্ষার্থীর জীবন বাঁচাবে। আমাদের বিদ্যালয়েরই এক প্রাক্তন ছাত্রীকে সাপে কামড়ায়। তারপর তার কী কী লক্ষণ দেখা গিয়েছিল এবং তার কী চিকিৎসা হয়েছিল তার ভিডিও ডকুমেন্টেশনও দেখানো হয় সকলকে।’ বাংলার চার মহা বিষধর সাপ— গোখরো, কেউটে, কালাচ, চন্দ্রবোড়া চেনানোর পাশাপাশি সাপের কামড়ের লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডাঃ অম্লান ভট্টাচার্য্য বলেন, ‘এশিয়ার বিষাক্ততম কালাচ সাপের কামড় প্রায় বোঝাই যায় না। বেশিরভাগ ক্ষেত্রে কোনও দংশন স্থান খুঁজে পাওয়া যায় না। শুধু দু’চোখের পাতা পড়ে আসা, ঢোক গিলতে অসুবিধে , পেটে ব্যাথা এসব দেখে বুঝতে হয়। অথচ অনেক ক্ষেত্রে বাড়ির লোকই চিকিৎসা করতে দেন না কারণ তাঁরা লক্ষণ জানেন না! তাই এই বিষয়গুলি সমাজে সবস্তরের মানুষের জেনে রাখা একান্ত জরুরি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ