Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহ স্টেশনে সাড়ে ৩ কোটি টাকার মাদক সহ ধৃত পাচারকারী

বৃহস্পতিবার রাতে শিয়ালদহ রেল স্টেশন চত্বর থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রাজস্থানের বাসিন্দা ধৃতের নাম আব্বাস আজমেরি (৫১)

শিয়ালদহ স্টেশনে সাড়ে ৩ কোটি  টাকার মাদক সহ ধৃত পাচারকারী
  • ২১ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার রাতে শিয়ালদহ রেল স্টেশন চত্বর থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রাজস্থানের বাসিন্দা ধৃতের নাম আব্বাস আজমেরি (৫১)। তার কাছে থাকা দু’টি ব্যাগ থেকে পাওয়া যায় ৩ কেজি ১৪০ গ্রাম মরফিন ও ৩ কেজি ১৯৮ গ্রাম হেরোইন। গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিস অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অফিসারদের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার ধৃতকে কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহার এজলাসে হাজির করা হয়। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থার সরকারি কৌঁসুলি আলপনা ভৌমিক আদালতে বলেন, এই বিপুল টাকার মাদক শহরে একটি চক্রের কাছে পাচার করতে এসেছিল। চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। সরকারি কৌঁসুলি তার জোরালো আপত্তি জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃত ওই মাদক পাচারকারীকে ২৪ জুন পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ