Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্মৃতির বাবা, পিছিয়ে গেল বিয়ে

ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়েকে কেন্দ্র করে মহারাষ্ট্রের সাংলিতে বসেছিল জমকালো আসর।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্মৃতির বাবা, পিছিয়ে গেল বিয়ে
  • ২৩ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

সাংলি, ২৩ নভেম্বর: ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়েকে কেন্দ্র করে মহারাষ্ট্রের সাংলিতে বসেছিল জমকালো আসর। স্মৃতিদের বাগানবাড়ি সাংলির সামডোলে। সেখানেই কয়েকদিন ধরে চলছে নানা অনুষ্ঠান। নাচ-গান, মেহেন্দির, গায়ে হলুদের মতো একাধিক রীতি ও অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সতীর্থ ক্রিকেটার, নিকট আত্মীয় ও বন্ধুরাই শুধু নিমন্ত্রিত ছিলেন। আজ, রবিবার দুপুরে ছিল বিয়ের আসর। তার আগেই ঘটল অঘটন।

Advertisement

আচমকাই এদিন দুপুরে দেখা যায় স্মৃতিদের বাগানবাড়িতে প্রবেশ করছে একটি অ্যাম্বুলেন্স। প্রথমে খবর পাওয়া যায় স্মৃতির বিয়েতে এসে কেউ অসুস্থ হয়েছেন। পরে খবর পাওয়া যায়, স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। শুরু হয়েছে চিকিৎসা। স্মৃতি ও তাঁর পরিবারের সদস্যরা পৌঁছেছেন হাসপাতালে, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। পরিস্থিতির কথা মাথায় রেখে বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি ও পলাশ।

এই বিষয়ে স্মৃতির আপ্তসহায়ক তুহিন মিশ্র জানিয়েছেন, ‘ আজ, সকাল থেকেই শরীর ভালো ছিল না শ্রীনিবাস স্যারের। অসুস্থ বোধ করছিলেন। দুপুরেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ