Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোমবার থেকে জলপাইগুড়ি জেলা বইমেলা ময়নাগুড়িতে

সোমবার থেকে জলপাইগুড়ি জেলা বইমেলা ময়নাগুড়িতে
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: এবছর জলপাইগুড়ি জেলা বইমেলার আসর বসতে চলেছে ময়নাগুড়ি শহরে। এবার ৩৬তম বছর। বইমেলাকে ঘিরে জোর তৎপরতা শুরু করেছেন মেলা উদ্যোক্তারা। ইতিমধ্যেই লিফলেট তৈরি করা হয়েছে। যেখানে কোনদিন কোন অনুষ্ঠান, তার সময়সূচি জানা যাবে। বল খেলার মাঠে ১৬ থেকে ২২ ডিসেম্বর বইমেলা চলবে। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার প্রবেশদ্বার খোলা থাকবে। রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে মেলা বলে জানা গিয়েছে। বইমেলা উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। বইমেলার ক’দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মঞ্চে। কলকাতার শিল্পীরাও উপস্থিত থাকবেন। বইমেলা কমিটির কার্যকরী সম্পাদক মনোজ রায় বলেন, মেলা ঘিরে আমাদের তৎপরতা তুঙ্গে। আশা করছি, প্রতিদিন ভালো ভিড় হবে। বইয়ের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাক সববয়সের মানুষের, সেটাই আমরা চাইছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ