কারাটক্রাফটার-এর প্রথম কনসেপ্ট স্টোর কলকাতায়
কারাটক্রাফটার-এর প্রথম কনসেপ্ট স্টোর কলকাতায়
ভারতের ফাইন জুয়েলারির অন্যতম সেরা ব্র্যান্ড কারাটক্রাফটার তাদের প্রথম কনসেপ্ট স্টোর খুলল কলকাতায়। গয়নার নকশা, ধরন, কাটিং ইত্যাদিতে এই ব্র্যান্ডের মুনশিয়ানা গ্রাহককে বরাবরই মুগ্ধ করেছে। এবার কলকাতার শান্তিনিকেতন বিল্ডিংয়ের সপ্তম তলে এই কনসেপ্ট স্টোর উদ্বোধন অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন স্টাইল কোশেন্ট জুয়েলারির সিইও এবং ডিরেক্টর প্রসাদ কাপ্রে ও কারাটক্রাফটারের প্রতিষ্ঠাতা রাহুল কাপুর ও সজল তুলসীয়ান কাপুর।
নয়া প্রযুক্তির হেডফোন আনল সোনি
চারপাশের শব্দকে বাতিল করে হেডফোনকে আরও উন্নত ও শোনার উপযোগী করে তুলতে নতুন মডেল ডব্লুএইচ ১০০০এক্সএম৬ বাজারজাত করল সোনি ইন্ডিয়া। প্রিমিয়াম মানের অডিও সম্বলিত এই মডেল এদের ১০০০এক্স সিরিজের অন্যতম সেরা মডেল হিসেবে তৈরি। উন্নত প্রসেসর এবং একটি অভিযোজিত মাইক্রোফোন সিস্টেম দ্বারা চালিত এই মডেল। শব্দ স্পষ্ট করে শোনার জন্য এইচডি নয়েজ ক্যান্সেলিং প্রসেসর কিউএন এর ৩১২টি মাইক্রোফোনকে রক্ষা করে। এই সিরিজের আগের মডেলটির তুলনায় এর ক্ষমতা প্রায় দেড় গুণ বেশি। ব্যবহার করার সময় চারপাশের অপ্রয়োজনীয় শব্দকে বাদ দিয়ে শব্দের মানকে আরও উন্নত করে। অফিসের প্রয়োজনে বা কোনও জরুরি সময়ে শুধুই হেডফোনে মনোনিবেশ করতে চাইলে এই মডেল আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। গান শোনার ক্ষেত্রেও এটি খুব কার্যকর। এর মাস্টারিং স্টুডিও-লেভেল নির্ভুলতার বা অ্যাকিউরেসি আনতে গানের প্রতিটি নোটকে পরিমার্জিত করে। শুধু তা-ই নয় এই মডেলে গান শোনার সময়, ১০ ব্যান্ড ইকিউ দিয়ে নিখুঁত শব্দ ডায়াল করা যায় অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক এফেক্টের সাহায্যও নেওয়া যায়। গেমাররা এফপিএস গেমিংয়ের সময় শব্দের মান উন্নত করার জন্য সোনি-র ইনজোন রেঞ্জ থেকে তৈরি গেম ইকিউ উপভোগ করতে পারেন। রাস্তায় চলতে চলতে সিনেমা দেখলে তাঁদের জন্যও এখানে থাকছে ৩৬০ রিয়েলিটি অডিও আপমিক্স ফর সিনেমা। দাম পড়বে ৩৯,৯৯০ টাকা।
ভ্রমণের ছবি নিয়ে প্রদর্শনী শহরে
বেড়াতে যাওয়ার বিভিন্ন ছবিকে সম্প্রতি এক ছাদের তলায় দেখা গেল গগনেন্দ্র শিল্পপ্রদর্শশালায়। আয়োজনে ফেসবুকের জনপ্রিয় ভ্রমণ সংক্রান্ত গ্রুপ ‘হারিয়ে যাওয়ায় নেই মানা’। ছবির এই প্রদর্শনীর নামও ছিল গ্রুপের নামের সঙ্গে মিলিয়ে ‘ফটো তোলার নেই মানা’। গত ৮-১০ অক্টোবর গ্রুপের সদস্যদের ১৫১টি ছবি নিয়ে সেজে উঠেছিল এই প্রদর্শনী। ফের ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত আইসিসিআর-এর যামিনী রায় গ্যালারিতে অনুষ্ঠিত হবে এমনই এক প্রদর্শনী। গগনেন্দ্র শিল্পপ্রদর্শশালার প্রদর্শনীটি উদ্বোধন করেছেন সিদ্ধার্থ পাল ও অতনু পাল।