Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বর্ণশিল্পের কারিগরদের পাশে ক্ষুদ্র শিল্প দপ্তর, মিলবে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা

পশ্চিমবঙ্গ সরকারের জেলা শিল্প কেন্দ্রের পক্ষ থেকে বুধবার অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের সদস্যদের হাতে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়

স্বর্ণশিল্পের কারিগরদের পাশে ক্ষুদ্র শিল্প দপ্তর, মিলবে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা
  • ২২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: পশ্চিমবঙ্গ সরকারের জেলা শিল্প কেন্দ্রের পক্ষ থেকে বুধবার অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের সদস্যদের হাতে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্প উন্নয়ন আধিকারিক সঞ্জীব বাগচী, স্বর্ণকার সংঘের রাজ্য সভাপতি প্রফুল্ল কর্মকার ও সাধারণ সম্পাদক ক্ষুদিরাম খাঁড়া সহ বিশিষ্টরা। অনুষ্ঠানটি হয়েছে তারকেশ্বর ব্যবসায়ী সমিতি সভাকক্ষে। ২০২৪ এর জানুয়ারি মাসে অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তারকেশ্বরে। সেই অনুষ্ঠানে ক্ষুদ্র ও হস্তশিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাতে স্বর্ণশিল্পের কারিগররা ১২ দফা দাবিসনদ তুলে দিয়েছিলেন। এর মধ্যে তিনটি দাবি বাস্তবায়িত হয়েছে। সরকার স্বীকৃত সচিত্র পরিচয়পত্র তৈরির কাজ চলছে। স্বর্ণশিল্পের কারিগরদের যন্ত্রপাতি কেনার জন্য এককালীন ১৫ হাজার টাকা প্রদান ও ১৮-৬০ বছরের মধ্যে মৃত্যু হলে এককালীন দু’লক্ষ টাকা অনুদান দেওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন শিল্পী এককালীন ১৫ হাজার টাকা পেয়েছেন যন্ত্রপাতি কেনার জন্য। সম্প্রতি তারকেশ্বরের বালিগোড়ির বাসিন্দা স্বর্ণশিল্পী তামিনূর সরকার মাত্র ৩৭ বছর বয়সে প্রয়াত হন। তাঁর পরিবারের হাতে দু’লক্ষ টাকা অনুদান তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। আশা করা যায়, ফেব্রুয়ারি মাসের মধ্যে তাঁরা ওই টাকা পেয়ে যাবেন। আরও এক মৃত শিল্পী সোমনাথ রায়ের নথি যাচাইয়ের কাজ চলছে। সরকারি আধিকারিক সঞ্জীব বাগচী জানান, ক্ষুদ্র শিল্পদপ্তরের পক্ষ থেকে নাম নথিভুক্ত করানোর জন্য শিল্পীদের অনুরোধ করা হয়েছে। তালিকায় নাম না থাকলে থাকলে তাঁরা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। অনলাইনে অথবা অফলাইনে নাম নথিভুক্ত করা যাবে। নাম নথিভুক্ত করতে লাগবে পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর ও আধার কার্ড। তারকেশ্বরে এই অনুষ্ঠানে ১৮ জনের হাতে এদিন সরকারি কার্ড তুলে দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ