Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সল্টলেকে সাজছে জলপাইগুড়ি ভবন

সল্টলেকে সাজছে জলপাইগুড়ি ভবন
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সল্টলেকে দু’কোটি টাকায় সাজছে ‘জলপাইগুড়ি ভবন’। ইতিমধ্যেই সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। ছ’মাসের মধ্যে ওই কাজ শেষ হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম। তিনি বলেন, সল্টলেকে জলপাইগুড়ি ভবনে ২৫টি ঘর রয়েছে। সেগুলির সংস্কারের প্রয়োজন ছিল। আমরা জেলা পরিষদের তরফে পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় জলপাইগুড়ি ভবন সংস্কারের কাজ শুরু করেছি। এসি, নন এসি কিংবা ডর্মেটরি সব ঘরই সাজানো হচ্ছে। চিকিৎসার কারণে বা অন্য কোনও জরুরি প্রয়োজনে যাঁরা কলকাতায় যান, তাঁরা যাতে কম খরচে জলপাইগুড়ি ভবনে থাকতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। জলপাইগুড়ি ভবন সংস্কারে ১ কোটি ৮৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
Advertisement
এদিকে, জল্পেশে যাওয়া পুণ্যার্থীদের সুবিধার্থে জর্দা নদীর উপর প্রায় কোটি টাকা খরচে তৈরি করা হচ্ছে সেতু। জেলা পরিষদের তরফে জানানো হয়েছে, জল্পেশ মেলার সময় পুণ্যার্থীদের জন্য জর্দা নদীর উপর সাঁকো করা হয়। কিন্তু সাঁকো দিয়ে যাতায়াতে কিছুটা হলেও ঝুঁকি থাকে। সেকারণেই সেতু তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ।
সম্পর্কিত সংবাদ