Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সালারে কয়েক লক্ষের তাঁতযন্ত্র চুরি

সালারে কয়েক লক্ষের তাঁতযন্ত্র চুরি
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: দরজার তালা কেটে কয়েকলক্ষ টাকার তাঁতযন্ত্র চুরি হল। শনিবার রাতে সালার থানার শিবপাড়া গ্রামে এঘটনা ঘটে। রবিবার সকালে তাঁত কারখানাটির মালিক এসে চুরির বিষয়টি বুঝতে পারেন। ক্ষতিগ্রস্ত তাঁতশিল্পী অধীরকুমার রানো বলেন, শনিবার রাতে কারখানা বন্ধ করে তালা লাগিয়ে গিয়েছিলাম। কিন্তু সকালে এসে দেখি, দরজার তালা কেটে মোটর, তাঁতযন্ত্র সহ নানা যন্ত্রাংশ চুরি হয়েছে। একবছর আগে আমি এক বিঘা জমি বিক্রি করে এসব যন্ত্রপাতি কিনেছিলাম। সেসব চুরি হয়ে যাওয়ায় পথে বসে গেলাম। সালার থানার পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ