Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সুপারি বাগানে উদ্ধার মাথার খুলি

সুপারি বাগানের ভিতর থেকে পাওয়া গেল মানুষের মাথার খুলি সহ হাড়গোড়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে বারুইপুরের রামনগর ২ ও ধপধপি ১ নম্বর পঞ্চায়েতের সীমান্ত চোঙ এলাকায়।

সুপারি বাগানে উদ্ধার মাথার খুলি
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: সুপারি বাগানের ভিতর থেকে পাওয়া গেল মানুষের মাথার খুলি সহ হাড়গোড়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে বারুইপুরের রামনগর ২ ও ধপধপি ১ নম্বর পঞ্চায়েতের সীমান্ত চোঙ এলাকায়। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাথার খুলির পাশেই একটি গাছে গামছা ঝুলতে দেখা গিয়েছে। পুলিশ তা বাজেয়াপ্ত করেছে। সেটি কার গামছা, কীভাবে বাগানে এল তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। ওই গামছায় গলায় দড়ি দিয়ে কেউ আত্মহত্যা করেছে, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এদিন, এলাকার বাসিন্দারা মাথার খুলি পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে তা উদ্ধার করেছে। ওই খুলি সহ হাড়গোড় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এটি পুরুষের মাথার খুলি। খুলি বাগানে কীভাবে এল তা পুলিশ তদন্ত করছে।  -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ