মেলবোর্ণ,২৫ আগস্ট: আজকের দিনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ অভ্যাসে পরিণত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে চলছে এআই এর দাপট। তা সে কারিগরী শিল্প হোক বা শিক্ষাক্ষেত্র আবার দৈনন্দিন জীবন থেকে সংগীত জগৎ। আর এই প্রযুক্তির ব্যবহারের জন্য রীতিমতো হুমকির মুখে মানুষের কর্মজীবন। অস্ট্রেলিয়ার সঙ্গীত ইন্ডাস্ট্রি পরিচালনা করে অস্ট্রেলিয়ান রেকর্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন। এবার গানের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ক্ষেত্রে কড়া সিদ্ধান্ত নিল এই সংস্থা। নিয়মিত ভাবে অস্ট্রেলিয়ায় সেরা ২০ গানের তালিকা প্রকাশ করে এআরআইএ। এখন থেকে এই তালিকায় কোন এআই নির্মিত গান থাকবে না বলে ঘোষণা করেছে তারা। এমনকি অস্ট্রেলিয়ার সঙ্গীত শিল্পের মর্যাদাপূর্ণ পুরস্কার এআরআইএ অ্যাওয়ার্ডসের জন্য এআই নির্মিত কোন গান বিবেচিত হবে না বলে জানিয়েছে তারা।



