নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: পথ দুর্ঘটনায় কর্তব্যরত অবস্থায় সাঁকরাইল থানার এক পুলিস কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম সীমন্ত মাহাত(৩১)। বাড়ি পুরুলিয়া জেলার ঝালদা থানার ইচাগ গ্ৰামে। বুধবার রাতে কুলটিকরি এলাকার রাস্তা থেকে বাইক সহ তাঁকে উদ্ধার করা হয়। স্থানীয় গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে পুলিস মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই পুলিসকর্মী রাতে ডিউটিতে ছিলেন। রাস্তায় পড়ে থাকার খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাঁর বাড়িতে বাবা ও বোন আছেন। ময়নাতদন্তের জন্য দেহটি ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।



