Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সকার কাপে চ্যাম্পিয়ন নবদ্বীপের আজাদ হিন্দ ক্লাব

সকার কাপে চ্যাম্পিয়ন নবদ্বীপের আজাদ হিন্দ ক্লাব
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: দশম বর্ষের সকার কাপে চ্যাম্পিয়ন হল নবদ্বীপের আজাদ হিন্দ ক্লাব। রবিবার সকালে শহরের বিবেকানন্দ স্টেডিয়ামে তারা পূর্ব বর্ধমান জেলার বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টারের মুখোমুখি হয়েছিল। ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে ওই দলকে হারিয়ে দেয় তারা।
Advertisement
এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিবস ছিল। তাই খেলা শুরুর আগে তাঁর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দু’দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা, অভিনেত্রী ঝিলিক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
এদিন আজাদ হিন্দ ক্লাবের হয়ে চারজন বিদেশিকে খেলতে দেখা যায়। বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টারের টিমে কোনও বিদেশি খেলোয়াড় ছিলেন না। খেলার প্রথম থেকে দু’দলই আক্রমণ, প্রতি আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। তবে শুরুর দিকে প্রথমে আজাদ হিন্দ ক্লাবের আক্রমণ কিছুটা বেশি ছিল। তারপরই পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার।
প্রথমার্ধে দু’দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলার শুরু থেকে বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার ফের আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। বিদ্যানগর কোচিংয়ের খেলোয়াড়রা আজাদ হিন্দের বিদেশি খেলোয়াড়দের নাস্তানাবুদ করলেও গোল করতে পারেননি।
সম্পর্কিত সংবাদ