Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিকিমের জঞ্জাল ফেলা নিয়ে ক্ষোভ

সিকিমের জঞ্জাল ফেলা নিয়ে ক্ষোভ
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সিকিমের জঞ্জাল ফেলা নিয়ে আন্দোলনে নামলেন ফাঁড়াবাড়ি গ্রামেব বাসিন্দারা। সোমবার তাঁরা সিকিমের জঞ্জাল বোঝাই তিনটি ট্রাক আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। তারা ট্রাকগুলি আটক করে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় বাসিন্দারা বলেন, একমাস ধরে এলাকার ফাঁকা জায়গায় সিকিমের জঞ্জাল ফেলা হচ্ছে। যার গন্ধে এলাকায় টেকা যাচ্ছে না। এর প্রতিবাদেই এদিন রাস্তায় নামা হয়। ট্রাকগুলি আটকে বিক্ষোভ দেখানো হয়। পুলিস জানিয়েছে, প্রাথমিকভাবে ট্রাকগুলি আটক করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি ছাড়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ