সংবাদদাতা, নাগরাকাটা: সিকিম ঘুরে মেটেলিতে এসে মৃত্যু হল কলকাতার এক পর্যটকের। পুলিস জানিয়েছে, তাঁর নাম পলি জানা (৪৬)। তিনি বেহালার বাসিন্দা।
Advertisement
মেটেলি ব্লকের বাতাবাড়ি সংলগ্ন একটি আবাসে উঠেছিলেন ওই মহিলা সহ পর্যটকদের একটি দল। তাঁরা সম্প্রতি সিকিমে বেড়াতে যান। সিকিম থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন পলিদেবী। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। বুধবার দুপুর বারোটা নাগাদ চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ পরিজনরা।
পর্যটক দলটির অন্য সদস্যরাও হাসপাতালে ছুটে আসেন। তবে সংবাদমাধ্যমের কাছে পর্যটক দলটি কোনও মন্তব্য করতে চাননি। সূত্র মারফত জানা গিয়েছে, ওই মহিলার রক্তে শর্করার মাত্রা বেশি ছিল। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে হাসপাতাল থেকে ওই মহিলার মৃতদেহ কলকাতার বাড়িতে নিয়ে যাওয়া হয়।