সংবাদদাতা, মালদহ: বছরের প্রথম দিন রাজ্য সরকারি ছুটি থাকলেও রাস্তায় নামলেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাসের সঙ্গে ঘুরলেন জেলা গ্রামীণ প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী জনপ্রতিনিধি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ বেশ কয়েকজন বিদ্যালয় প্রধানও। তাঁদের লক্ষ্য যে কোনও মূল্যে স্কুলছুটের সংখ্যা কমানোর সঙ্গে রাজ্য সরকার পোষিত বিদ্যালয়ে বেশি পড়ুয়াকে শিক্ষার সুযোগ করে দেওয়া।
Advertisement
গত বছরের শেষ দিনও বিভাগীয় আধিকারিক ও বিদ্যালয় প্রধানদের নিয়ে জেলা বিদ্যলয় পরিদর্শক (মাধ্যমিক) একই উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলেন কালিয়াচক-২ ব্লকের প্রত্যন্ত হামিদপুর চরে। ১ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারের জনমুখী ‘বিদ্যালয় পড়ুয়া সপ্তাহ’। তারই অঙ্গ হিসাবে এই কর্মসূচি বলে জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে।
এদিন মালদহ শহরে গম্ভীরার মাধ্যমে পড়ুয়াদের অভিভাবকদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ। গম্ভীরার আবেদন মালদহের জনমানসে বরাবরই অত্যন্ত বেশি। তাই এই মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে বলে জানান জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রতবাবু।
এই উদ্যোগকে স্বাগত জানাতে হাজির ছিলেন একাধিক বার রাজ্যের সেরা বিদ্যালয়ের খেতাবে ভূষিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ সহ বেশ কয়েকজন বিশিষ্ট প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা এবং শিক্ষানুরাগীরা।
জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বলেন, ৮ জানুয়ারি পর্যন্ত চলবে রাজ্য সরকারের পড়ুয়া সপ্তাহ উদযাপন। স্কুল পড়ুয়ারা যেন মাঝপথে লেখাপড়া না ছেড়ে দেয়, তা নিশ্চিত করতেই এই ধরণের বহুমুখী উদ্যোগ। লিপিকা বলেন, শিক্ষার প্রসারে এই ধরণের কর্মসূচির বিশেষ গুরুত্ব রয়েছে।
জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পীযূষ সালুঙ্খে, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) দেবাহুতি ইন্দ্র প্রমুখও জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের এ ধরণের কর্মসূচি শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণে আসতে উৎসাহিত করবে বলে মনে করছেন।