Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুল বিমুখদের ক্লাসে ফেরাতে অভিভাবকদের নিয়ে বৈঠক বিডিওর

স্কুল বিমুখদের ক্লাসে ফেরাতে অভিভাবকদের নিয়ে বৈঠক বিডিওর
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুল বিমুখদের ক্লাসে ফেরাতে অভিভাবকদের নিয়ে বৈঠক করলেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। স্কুলে না এসে কিছু পড়ুয়া কাজ করতে যাচ্ছে, এমনকী তারা ক্লাসের ফাইনাল পরীক্ষাও দিচ্ছে না। এমন অভিযোগ পেয়েই গত সপ্তাহে সটান জলপাইগুড়ি শহর লাগোয়া তোড়লপাড়া নেতাজি বিদ্যাপীঠ হাইস্কুলে হাজির হন বিডিও। শিক্ষকদের কাছ থেকে জানতে পারেন, ওই স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩৫ জন পড়ুয়া ক্লাসের ফাইনাল পরীক্ষা দিচ্ছে না। বিষয়টি জানতে পেরেই বিডিও শিক্ষকদের বলেন, অবিলম্বে ওই পড়ুয়াদের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে হবে। যেভাবেই হোক, তাদের স্কুলে ফেরাতে উদ্যোগ নিতে হবে। 
Advertisement
বিডিওর নির্দেশ মতো শুক্রবার স্কুল বিমুখ ওই পড়ুয়াদের অভিভাবকদের ডাকা হয়। সঙ্গে অন্য পড়ুয়াদের বাবা-মায়েরা হাজির ছিলেন। উপস্থিত ছিল স্কুল বিমুখ কিছু পড়ুয়াও। তাদের ক্লাসে ফেরাতে উৎসাহিত করেন বিডিও। সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে ওই পড়ুয়াদের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে বলেন। প্রধান শিক্ষক শেখর দাস বলেন, যেসব পড়ুয়া স্কুল বিমুখ হয়ে পড়েছে, তাদের আবার ক্লাসে ফেরানোর চেষ্টা করছি আমরা।
সম্পর্কিত সংবাদ