সংবাদদাতা, মাথাভাঙা: নতুন বছর, সঙ্গে ঠাণ্ডার আমেজ। দুইয়ে মিলে পিকনিকের আসর জমজমাট। পিকনিকের এই মরশুমে মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-২ গ্রামপঞ্চায়েত এলাকার আমবাড়ি স্পটকে ঢেলে সাজানোর কাজ করছে পঞ্চায়েত সমিতি। পার্কে খেলনা বসানো, বাউন্ডারির ফেন্সিং মেরামত সহ রাস্তা, পিকনিকের জন্য পরিকাঠামো সংস্কারের জন্য সাড়ে পনেরো লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আমবাড়ি পিকনিক স্পটটি মাথাভাঙা শহর সংলগ্ন হওয়ায় পিকনিকের মরশুমে ভিড় হওয়ার আশায় পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা।
Advertisement
এব্যাপারে মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান বলেন, আমরা আমবাড়ি পিকনিকস্পটকে সাজানোর পরিকল্পনা নিয়েছি। কাজ শুরু হয়েছে। সেখানকার শিশু উদ্যান, পিকনিক করতে আসা লোকজনের জন্য রান্নাঘর সংস্কার, গেট থেকে শিশুউদ্যানে যাওয়ার রাস্তা সংস্কার সহ বাউন্ডারির ফেন্সিং মেরামত করা হবে।
শহর সংলগ্ন হাজরাহাট-২ গ্রামপঞ্চায়েত এলাকায় সুটুঙ্গা নদীর পাড়ে আমবাড়িতে পিকনিকস্পট কয়েক বছর আগে গড়ে তোলা হয়েছে। ওই পিকনিকস্পটে একটি অতিথিশালাও তৈরি করা হয়েছে। যদিও সেই অতিথিশালার বেশকিছু সামগ্রী চুরির ঘটনা ঘটেছিল। সেটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শিশু উদ্যানে বাচ্চাদের খেলনা কয়েকবছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে ছিল। পঞ্চায়েত সমিতি স্থানীয় এক যুবককে পার্কটি লিজ দিয়েছে। যারা লিজ নিয়েছে, তারা নিজেরাই উদ্যোগ নিয়ে পিকনিক স্পটে অল্পকিছু কাজ করছে। মাথাভাঙা মহকুমার তিনটি ব্লক সহ মাথাভাঙা শহরের লোকজনও বিকেল হলে আমবাড়িতে বেরাতে আসেন। পিকনিক মরশুমে বেশ ভিড় হয়। পঞ্চায়েত সমিতি আমবাড়ি পিকনিক স্পটটি সাজিয়ে তোলার কাজ শুরু করায় বাসিন্দারা খুশি।