নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন অভিনেত্রী সায়ামি খের। ২০২৬-এ তিনি যে নতুন ছবির ঘোষণা করবেন, তা আগেই জানা গিয়েছিল। অবশেষে এল সেই ঘোষণা। জানা গিয়েছে, পরিচালক বিক্রম ফাদনিসের ছবিতে অভিনয় করবেন সায়ামি। এখনও অবশ্য ছবির নাম ঠিক হয়নি। আর কারা অভিনয় করবেন? শোনা যাচ্ছে, অভিনেতা তাহির রাজ ভাসিন ও বিনীত কুমার সিংও ছবিতে থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে বলে খবর। যদিও গল্প প্রসঙ্গে এখনই কিছু খোলসা করতে নারাজ নির্মাতারা। ‘ঘুমর’ হোক বা ‘এইট এএম মেট্রো’— সায়ামির কাজ সর্বত্র প্রশংসিত হয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁর নতুন কাজের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বড়পর্দায় মুক্তি পাবে নতুন ছবিটি।



