Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে দিদিকে মারধর, শ্লীলতাহানি, গ্রেপ্তার ভাই

নবদ্বীপ বাবলারি পঞ্চায়েত এলাকায় নিজের বিধবা দিদিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ভাইকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, বাবলারি পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই মহিলার স্বামী তিন বছর আগে মারা যান।

নবদ্বীপে দিদিকে মারধর, শ্লীলতাহানি, গ্রেপ্তার ভাই
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ বাবলারি পঞ্চায়েত এলাকায় নিজের বিধবা দিদিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ভাইকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, বাবলারি পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই মহিলার স্বামী তিন বছর আগে মারা যান। তারপর থেকেই তিনি ছোট দুই ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন। ওই মহিলার অভিযোগ, শনিবার তিনি পুজো দিয়ে এসে ঘরে ঘুমাচ্ছিলেন। সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় এসে ভাই তাঁকে মারধর শুরু করে। এমনকী শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ভাইয়ের হাত থেকে বাঁচতে ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন ওই মহিলা। কিন্তু রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে তাকে মারধর করে অভিযুক্ত ভাই। এরপর পাড়া-প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায়। জখম অবস্থায় ওই মহিলাকে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করান প্রতিবেশীরা। শনিবার সন্ধ্যায় নবদ্বীপ থানায় এসে ভাইয়ের বিরূদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ