নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআর আতঙ্কে ফের রাজ্যে মৃত্যু। গতকাল, বুধবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুরে এক মহিলা আত্মহত্যা করেন। এবার আজ, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের স্বরূপদা গ্রামে এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে এসেছে। মৃতের পরিবারের অভিযোগ, তার মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কেই। মৃতের নাম সুলতান সরদার(৬০)। তিনি স্বরূপদা গ্রামেরই দীর্ঘদিনের বাসিন্দা। কিন্তু তার কাগজপত্র ও পর্যাপ্ত ডকুমেন্ট ছিল না বলেই জানা গিয়েছে।



