সংবাদদাতা, শিলিগুড়ি: এসআইআর আতঙ্কে এবার শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি এলাকায় এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ। মৃতের নাম মহম্মদ খাদেম (৫৭)। তিনি শিলিগুড়ির ফুলবাড়ির চুনাভাটি এলাকার বাসিন্দা। সূত্রের খবর, মহম্মদ খাদেমের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। সেই কারণে এসআইআরের শুনানিতে ডাক পেয়েছিলেন তিনি। শুনানি থেকে ফেরার পরেই কয়েকদিন ধরেই আতঙ্কে ছিলেন তিনি। এমনটাই দাবি মৃতের পরিবারের। বেশ কিছুদিন ধরেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন বলে অভিযোগ খাদেমের পরিবারের।



