নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের জন্য বিকল্প নথি হিসেবে স্বাস্থ্যসাথী এবং রেশন কার্ডকে গ্রাহ্য করার রাজ্যের আবেদন খারিজ করল নির্বাচন কমিশন। মুখ্যসচিবকে নির্বাচন কমিশনের তরফে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত নথি হিসেবে আধার কার্ডকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে এক্ষেত্রে অন্যান্য অতিরিক্ত নথিকে মান্যতা দেওয়া অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, রাজ্যে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে এমাসেই আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, সব ঠিক থাকলে তিনি রাজ্যে আসতে পারেন আগামী ১৮ বা ১৯ তারিখ। বিভিন্ন জেলা পরিদর্শনেও যাওয়ার কথা তাঁর।



