সংবাদদাতা, লালবাগ: রাজ্যে ফের এসআইআরের কাজের চাপে আত্মহত্যা বিএলও’র! এমনটাই অভিযোগ পরিবারের। চাঞ্চল্য মুর্শিদাবাদের রানিতলায়। মৃতের নাম হামিমুল ইসলাম (৪৭)। তিনি পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ স্কুলের (প্রাইমারি) প্রধান শিক্ষক ছিলেন। রানিতলা থানার আলাইপুরের বাসিন্দা হামিমুল। পূর্ব আলাইপুরের বিএলও’র দায়িত্বে ছিলেন বলেও জানা গিয়েছে। গতকাল, শনিবার গভীর রাতে স্কুলের অফিস ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হামিমুলের। এসআইআরের কাজ নিয়ে বেশ চাপে ছিলেন বলে মৃতের পরিবার জানিয়েছে।



