Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রথম রাউন্ড থেকেই বিদায় সিন্ধুর

খারাপ সময় যেন পিছু ছাড়ছে না পিভি সিন্ধুর। হংকং ওপেনে বুধবার মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ওলিম্পিকসে জোড়া পদক জয়ী ভারতীয় শাটলার।

প্রথম রাউন্ড থেকেই বিদায় সিন্ধুর
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হংকং: খারাপ সময় যেন পিছু ছাড়ছে না পিভি সিন্ধুর। হংকং ওপেনে বুধবার মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ওলিম্পিকসে জোড়া পদক জয়ী ভারতীয় শাটলার। তবে আশা জাগিয়ে রাখলেন এইচএস প্রণয় ও লক্ষ্য সেন। দু’জনেই পাকা করেছেন শেষ ষোলোর টিকিট। ড্যানিস শাটলার ক্রিস্টোফারসনের কাছে বশ মানেন সিন্ধু। ম্যাচের ফল ২১-১৫, ১৬-২১, ১৯-২১। অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে মাত্র ৪৪ মিনিটে চীনের লু গুয়ান জুকে ২১-১৭, ২১-১৪ স্ট্রেট গেমে হারালেন প্রণয়। আর তাইওয়ানের শাটলার ওয়াং জু ওয়েইরে বিরুদ্ধে জিতলেন লক্ষ্য সেন। তিন গেমের লড়াইয়ে ফল ২২-২০, ১৬-২১, ২১-১৫।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ