Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ডকে হারাতে মরিয়া স্মৃতিরা

প্রথম দু’টি ম্যাচ জিতে মহিলা ওডিআই বিশ্বকাপের শুরুটা ভালো করেছিল ভারত। কিন্তু তারপরই ছন্দপতন। শেষ দু’টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে রীতিমতো চাপে টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডকে হারাতে মরিয়া স্মৃতিরা
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইন্দোর: প্রথম দু’টি ম্যাচ জিতে মহিলা ওডিআই বিশ্বকাপের শুরুটা ভালো করেছিল ভারত। কিন্তু তারপরই ছন্দপতন। শেষ দু’টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে রীতিমতো চাপে টিম ইন্ডিয়া। এখন যা পরিস্থিতি, সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য শেষ তিন ম্যাচের মধ্যে দু’টিতে জিততে হবে। এই আবহেই রবিবার ইন্দোরে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ জিততে মরিয়া স্মৃতি-হরমনপ্রীতরা। 

Advertisement

ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। তাই ন্যাট স্কিভার-ব্রান্টদের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না ভারতের। তাছাড়া হরমনপ্রীত-ব্রিগেডের বোলিংয়ে অভাব তীক্ষ্ণতার। ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে তিনজন অলরাউন্ডার খেলানো হচ্ছে। রেনুকা সিংয়ের মতো স্পেশালিস্ট পেসারের অভাব প্রকট। ষষ্ঠ বোলারের অনুপস্থিতিও ভোগাচ্ছে। রবিবার সেজন্য বাড়তি বোলার খেলানো হতে পারে। ব্যাটিংয়ে হরমনপ্রীত কাউর, জেমাইমা রডরিগেজ আবার ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ৬ উইকেট পড়েছিল ৩৬ রানে। সেটাও চিন্তায় রাখছে।
 খেলা শুরু বিকেল ৩টে। সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ