Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ি: সুইমিংপুল সহ বাড়ির প্ল্যান পাশ নিয়ে পুরদপ্তরের পরামর্শ নেবে পুরসভা

পরিবর্তিত শিলিগুড়ি শহরে মানুষের ভাবনাতেও পরিবর্তন ঘটছে।  জীবনযাত্রার মান বদলাচ্ছে নিত্যনতুন ভাবনার সংযোজনে। আর এই পরিবর্তনে কখনও কখনও দিশেহারা হয়ে পড়ছে শিলিগুড়ি পুরসভা।

শিলিগুড়ি: সুইমিংপুল সহ বাড়ির প্ল্যান পাশ নিয়ে পুরদপ্তরের পরামর্শ নেবে পুরসভা
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: পরিবর্তিত শিলিগুড়ি শহরে মানুষের ভাবনাতেও পরিবর্তন ঘটছে।  জীবনযাত্রার মান বদলাচ্ছে নিত্যনতুন ভাবনার সংযোজনে। আর এই পরিবর্তনে কখনও কখনও দিশেহারা হয়ে পড়ছে শিলিগুড়ি পুরসভা।

Advertisement

সম্প্রতি শহরের মধ্যে বাড়িতে সুইমিংপুল তৈরির প্রবণতা দেখা দিয়েছে। শনিবার শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে ৪১ নম্বর ওয়ার্ডের এক নাগরিক এনিয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বিশাল বাড়ি তৈরি হচ্ছে। তার ভিতরে তৈরি হয়েছে সুইমিংপুল। মাটি খুঁড়ে সুইমিং পুলের জন্য জল তোলার ব্যবস্থা হয়েছে। এতে জলস্তর নেমে যাবে। এক্ষেত্রে শিলিগুড়ি পুরসভার করণীয় কী। এগুলি নিয়ন্ত্রণে কোনও নিয়ম রয়েছে কি না। সম্প্রতি একই ধরনের অভিযোগ এসেছে আর একটি ওয়ার্ড থেকে। 
এদিন মেয়র গৌতম দেব এক প্রশ্নের উত্তরে বলেন, পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশ করার ক্ষেত্রে এবিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই। নতুন ধ্যান ধারণায় মানুষ সবকিছু এখন নিজের মতো করে তৈরি করছে। শিলিগুড়ি শহরের পরিবর্তন ঘটছে। এই পরিবর্তিত ধারায় কী পদক্ষেপ করা উচিত সে বিষয়ে কলকাতা পুরসভা ও রাজ্যের পুরদপ্তরের সঙ্গে আলোচনা করতে হবে। তাদের সঙ্গে আলোচনা করে এব্যাপারে গাইডলাইন তৈরি 
করা হবে।
এছাড়া এদিন টোটো নিয়ন্ত্রণ নিয়ে মেয়রের কাছে ফোন এসেছে। এক নাগরিক মেয়রের কাছে অভিযোগ করেন, শিলিগুড়িতে টোটোর দৌরাত্ম্য রাস্তায় চলা যাচ্ছে না। তাই টোটো নিয়ন্ত্রণের জন্য এবার কঠোর পদক্ষেপ করার আবেদন জানান তিনি। তাঁর অভিযোগ, বহিরাগতরা টোটো চালকের বেশে শহরে বিপদ তৈরি করছে। মেয়র তাঁকে আশ্বাস দেন গোটা বিষয়টি নিয়ে পুলিস প্রশাসনের সঙ্গে তিনি আলোচনা করবেন।  
এছাড়া এদিন অনেক নাগরিক হোল্ডিং নম্বরের জন্য মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি রাস্তা সংস্কার, জলের সমস্যা, অবৈধ নির্মাণ নিয়েও অনেক ফোন পেয়েছেন মেয়র। 

Advertisement
সম্পর্কিত সংবাদ