Bartaman Logo
১৭ জুন, ২০২৬

‘সিকিম’ এখন উড়বে আকাশে!

: উত্তর-পূর্বাঞ্চলের জন্য এক গর্বের মুহূর্ত। এই অঞ্চলের রাজ্য সিকিমের জন্য অভিনব সম্মান। এয়ার ইন্ডিয়ার একটি বিমানের নয়া নামকরণ করা হল।

‘সিকিম’ এখন উড়বে আকাশে!
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গ্যাংটক: উত্তর-পূর্বাঞ্চলের জন্য এক গর্বের মুহূর্ত। এই অঞ্চলের রাজ্য সিকিমের জন্য অভিনব সম্মান। এয়ার ইন্ডিয়ার একটি বিমানের নয়া নামকরণ করা হল। বেসরকারি এই বিমান পরিবহণ সংস্থার বোয়িং ৭৭৭-৩০০ এর নাম রাখা হয়েছে ‘সিকিম’। রাজ্য হিসেবে সিকিমের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এয়ার ইন্ডিয়ার এই বিশেষ সম্মান নজর কেড়েছে। বিমানের সামনের অংশে বড় করে লেখা হয়েছে ‘সিকিম’। এর আগে কেরল, পাঞ্চাব, গুজরাত এই বিশেষ সম্মান পেয়েছে। সিকিমের প্রাক্তন শিক্ষক কর্মা ভুটিয়া বলেন, ‘আমাদের রাজ্যের আকাশ ছোট হলেও বর্ণময়। রাজ্য তথা দেশের আকাশে এখন দেখা যাবে  সিকিমের নাম। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ