Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নিউ ইয়র্কে নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার, সপরিবারে মৃত সিমেন্স কর্তা

মাঝ আকাশেই নিয়ন্ত্রণ হারায়। এরপর লাট্টুর মতো পাক খেতে খেতে নিউ ইয়র্কের হাডসন নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার।

নিউ ইয়র্কে নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার, সপরিবারে মৃত সিমেন্স কর্তা
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: মাঝ আকাশেই নিয়ন্ত্রণ হারায়। এরপর লাট্টুর মতো পাক খেতে খেতে নিউ ইয়র্কের হাডসন নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় মৃত্যু হল বহুজাতিক সংস্থা সিমেন্সের স্পেন শাখার সিইও অগাস্টিন এসকোবার সহ তাঁর পরিবারের পাঁচ জন ও পাইলটের। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ওই হেলিকপ্টার ভেঙে পড়ার দৃশ্য।

Advertisement

স্ত্রী ও সন্তানদের নিয়ে নিউ ইয়র্ক শহর ভ্রমণে বেরিয়েছিলেন এসকোবার। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ শহরের স্কাইপোর্ট থেকে যাত্রা শুরু করে হেলিকপ্টারটি। হঠাৎই মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায়। এরপর একাধিকবার পাক খেয়ে মুখ থুবড়ে পড়ে হাডসন নদীতে। তড়িঘড়ি উদ্ধারে নামে নিউ ইয়র্ক সিটি পুলিস। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাকি দু’জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
সম্পর্কিত সংবাদ