Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সিদিকুল্লাহর ৭৩, বড় জয় আফগানিস্তানের

এশিয়া কাপের প্রথম ম্যাচে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল আফগানিস্তান। গ্রুপ বি’র লড়াইয়ে হংকংকে ৯৪ রানে হারালেন রশিদ খানরা।

সিদিকুল্লাহর ৭৩, বড় জয় আফগানিস্তানের
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০৯
Prefer us on Google

দুবাই: এশিয়া কাপের প্রথম ম্যাচে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল আফগানিস্তান। গ্রুপ বি’র লড়াইয়ে হংকংকে ৯৪ রানে হারালেন রশিদ খানরা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৮৮ তোলে আফগানরা। ওপেনার সিদিকুল্লাহ অটল অপরাজিত থাকলেন ৭৩ রানে। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ৯৪ রানে শেষ হয় হংকং ইনিংস। বাবর হায়াত (৩৯) ও ইয়াসিম মুর্তাজা (১৬) ছাড়া কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। আফগানিস্তানের হয়ে দু’টি করে উইকেট নেন ফারুকি ও গুলবাদিন।

Advertisement

এদিন প্রথম ওভারেই স্লিপে সহজ ক্যাচ দিয়ে জীবনদান পান সিদিকুল্লাহ। এরপর সেটা পুরো কাজে লাগান তিনি। তাঁর ৫২ বলের ৭৩ রানের ইনিংস সাজানো ছয়টি চার ও তিনটি ছক্কায়। আফগানিস্তানের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড করেন আজমাতুল্লাহ ওমারজাই। মাত্র ২০ বলে পঞ্চাশে পৌঁছন তিনি। শেষ পর্যন্ত ২১ বলে ৫৩ করেন ওমারজাই। শেষ পাঁচ ওভারে আফগানরা তোলে ৭৮। সেটাই দুশোর কাছাকাছি পৌঁছে দেয় স্কোর। জবাবে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে হংকং। আফগান বোলারদের বিরুদ্ধে কোনওরকম প্রতিকূলতা গড়ে তুলতে পারেননি জিশান আলিরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ