Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

লাইব্রেরির পুরনো বই ডিজিটালাইজড করার উদ্যোগ সিদ্দিকুল্লা চৌধুরীর

কারও বাড়িতে পুরনো বই সংরক্ষণের ব্যবস্থা না থাকলে তিনি স্থানীয় লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই দুষ্পাপ্র্য বইগুলি লাইব্রেরিতে যত্ন সহকারে রাখা হবে।

লাইব্রেরির পুরনো বই ডিজিটালাইজড করার উদ্যোগ সিদ্দিকুল্লা চৌধুরীর
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কারও বাড়িতে পুরনো বই সংরক্ষণের ব্যবস্থা না থাকলে তিনি স্থানীয় লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই দুষ্পাপ্র্য বইগুলি লাইব্রেরিতে যত্ন সহকারে রাখা হবে। বুধবার পূর্ব বর্ধমানে পাঁচ জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৈঠক শেষে তিনি এই বার্তা দেন। মন্ত্রী আরও বলেন, গ্রামীণ লাইব্রেরিগুলিতে বহু পুরনো বই রয়েছে। সেগুলি ডিজিটালাইজেশন করা হবে। লাইব্রেরিগুলিতে কর্মী নিয়োগ করা হয়েছে। নিয়োগ নিয়ে কোনও ধরনের অনিয়মের অভিযোগ ওঠেনি।

Advertisement

এদিনের বৈঠকে দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং হুগলি জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন। গ্রন্থাগার পরিষেবা এবং জনশিক্ষা দপ্তরের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাধিপতি এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। গ্রন্থাগারগুলির আধুনিকীকরণের জন্য বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়।  বুধবার বর্ধমানে জেলাশাসকের দপ্তরে বৈঠকে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ