Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরের কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সরকারি জমি বেআইনিভাবে ইটভাটাকে দিয়ে সেখানে থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল শ্যামপুরের ভাগীরথী কো-অপারেটিভ জয়েন্ট ফার্মিং সোসাইটি লিমিটিডের বিরুদ্ধে।

শ্যামপুরের কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: সরকারি জমি বেআইনিভাবে ইটভাটাকে দিয়ে সেখানে থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল শ্যামপুরের ভাগীরথী কো-অপারেটিভ জয়েন্ট ফার্মিং সোসাইটি লিমিটিডের বিরুদ্ধে। সম্প্রতি সংস্থার ৪৭তম বার্ষিক সাধারণ সভায় চাঞ্চ্যলকর বিষয়টি শ্যামপুরের বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের সামনে আসে। আর এরপরেই সংস্থার কাজকর্ম নিয়ে সরব হন বিধায়ক। 

Advertisement

শ্যামপুরের শিবগঞ্জে রয়েছে সোসাইটির অফিস। সংস্থার শেয়ার হোল্ডারের সংখ্যা প্রায় ৭০০। সম্প্রতি সংস্থার ৪৭তম বার্ষিক সাধারণ সভা ছিল। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। অভিযোগ, সভায় বিধায়কের প্রশ্নে সংস্থার সম্পাদক জমির পরিমাণ ৩০ বিঘা বললেও তাদের বার্ষিক রিপোর্টে দেখা যায়, সেখানে দেখানো আছে প্রায় ৩০০ বিঘা জমি। যেটা বিভিন্ন ইটভাটাকে লিজ হিসাবে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কোটি কোটি টাকা আয় করছে সোসাইটি। বিধায়ক বলেন, আমি জমির লিজের কাগজপত্র দেখতে চাইলে তাঁরা জানান সরকারের পক্ষ থেকে ১৯৭৫ সালে জমি লিজ দিলেও ১৯৯০ সালে লিজের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। নতুন করে আর লিজ দেওয়া হয়নি। প্রশ্ন সেখানেই, সরকার জমি লিজ না দিলেও সেই জমি কীভাবে ইটভাটাকে দিয়ে সেখান থেকে সোসাইটি টাকা আয় করছে। বিধায়ক বলেন, আমি বিষয়টি নিয়ে জেলাশাসক, মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের তদন্ত করতে বলেছি। সরকারের জমি লিজ দিয়ে সেখান থেকে আয় করা কোটি কোটি টাকা সরকারের কোষাগারে যাওয়া উচিত। 
অন্যদিকে, শোয়ার হোল্ডারদের বক্তব্য, সভায় তাঁদের এই ব্যাপারে কিছু জানানো হত না। কেউ কিছু জানতে চাইলে তাঁদের হুমকি দেওয়া হত।  অন্যদিকে, এই ব্যাপারে সোসাইটির সভাপতি ও সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ