সব বিষয়ের বইয়ে থাকছেন শ্যামাপ্রসাদ
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ তথা ভারতের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান থাকছে স্কুলের সব বইয়ে। বৃহস্পতিবার ইংরেজি বইয়ের একটি নমুনা প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, শ্যামাপ্রসাদের ছবি এবং তাঁর অবদান সম্পর্কে ছোটো একটি নিবন্ধ বইয়ের শুরুতেই রয়েছে। আগে জানা গিয়েছিল শ্যামাপ্রসাদের জীবনী থাকবে মূলত ইতিহাসে। তবে সব বইয়ে ‘বন্দে মাতরম’ এর সমস্ত অনুচ্ছেদই থাকবে। দেখা গিয়েছে শুধু ইতিহাস নয়, অন্য বইতেও বন্দে মাতরমের পিছনের পৃষ্ঠাতেই রয়েছে শ্যামাপ্রসাদের ছবি এবং তাঁর অবদানের সংক্ষিপ্ত বিবরণ। এর ফলে প্রশ্ন উঠছে, বাংলা তথা ভারতে বহু ব্যক্তিত্ব অসীম অবদান রয়েছে। তাঁদের বাদ দিয়ে শুধুমাত্র শ্যামাপ্রসাদকেই কেন তুলে ধরা হচ্ছে? যদিও এ বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার একটি ফোন বন্ধ ছিল। অপরটি রিং হয়ে যায়।

Advertisement