নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শারদোৎসবের আবহে ‘ডেকোরেটিভ পেইন্ট ইন্ডাস্ট্রি’তে পা রাখল শ্যাম স্টিল। ৭৯ বছরের পুরনো এই সংস্থা বাজারে আনল তাদের প্রথম রঙের ব্র্যান্ড ‘ম্যাকাও পেইন্টস’। বলিউড তারকা কার্তিক আরিয়ানকে ‘ম্যকাও পেইন্টস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে। নবরাত্রির প্রথম দিন, দুর্গাপুজোর প্রাকমুহূর্তে রাজ্যের বাজারে তারা আনুষ্ঠানিকভাবে এই ব্র্যান্ড আনল। শ্যাম স্টিলের তরফে আশা প্রকাশ করে বলা হয়েছে, ‘মা দুর্গার কৃপায় এই রং খুব শীঘ্রই ব্যবহারকারীদের মন জয় করবে।’



