Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হার দিয়ে ওয়ান ডে শুরু করলেন শুভমান গিল! বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দাপুটে জয় অস্ট্রেলিয়ার

প্রথম ওয়ানডেতেই অস্ট্রেলিয়ার কাছে মুখ থুবড়ে পড়ল ভারত। কাজে এল না বিরাট কোহলি ও রোহিত শর্মা জুটির কামব্যাক

হার দিয়ে ওয়ান ডে শুরু করলেন শুভমান গিল! বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দাপুটে জয় অস্ট্রেলিয়ার
  • ১৯ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

পারথ: প্রথম ওয়ানডেতেই অস্ট্রেলিয়ার কাছে মুখ থুবড়ে পড়ল ভারত। কাজে এল না বিরাট কোহলি ও রোহিত শর্মা জুটির কামব্যাক। পারথে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে থমকে গেলেন শুভমান গিলরা। আজ, রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। পারথের আবহাওয়ার দিকটা ছিল তাঁর নজরে। তাই টসে জিতেই কার্যত ম্যাচ জিতে নিয়েছিলেন তিনি। ব্যাট করতে নেমে হেজেলউড ও স্টার্কের বোলিংয়ে কুপোকাত হয়ে যায় ভারতের টপ অর্ডার। শূন্য রান করেন বিরাট কোহলি, রোহিত ফেরেন ৮ রানে।

Advertisement

শুভমান গিল ১০ ও শ্রেয়স আয়ার করেন ১১ রান। লোকেশ রাহুল(৩৮) ও অক্ষর প্যাটেলের(৩১) কাঁধে ভর করেই ভারত ২৬ ওভারে (ডিএলএস) ১৩৬ রানে পৌঁছয়। কিন্তু ডিএলএস-এর জন্য পাঁচ রান কমে অজিদের কাছে টার্গেট হয় ১৩১ রান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত সাজঘরে ফেরেন ট্রাভিস হেড ও ম্যাথু শর্ট। দু’জনেরই স্কোর ৮। ক্রিজে দাঁড়িয়ে থেকে লড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ(৪৬)। তাঁকে যোগ্য সঙ্গ দেন জশ ফিলিপি(৩৭)। ৭ উইকেটে ভারতকে হারিয়েছেন তাঁরা। ওয়ার্নার, স্টিভ স্মিথ এমনকি প্যাট কামিন্স ছাড়া এই অস্ট্রেলিয়াকেও হারাতে ব্যর্থ হলেন গম্ভীরের ছেলেরা। হার দিয়ে নিজের ওয়ান ডি জার্নি শুরু করলেন শুভমান গিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ