ম্যাঞ্চেস্টার: ভারতের জাতীয় দলের জার্সি গায়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্ডেজ। আর টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিলের পরনে ম্যান ইউয়ের লাল জার্সি। অন্যদিকে, ঋষভ পন্থের পেনাল্টি রুখতে ব্যস্ত রেড ডেভিলসের গোলরক্ষক টম হিটেন। পাশেই যশপ্রীত বুমরাহর সঙ্গে আড্ডায় মেতে হ্যারি ম্যাগুইরে ও ম্যাসন মাউন্ট। রবিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে ক্রিকেট-ফুটবল মিলেমিশে একাকার।



