Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতলকুচিতে ভাঙা সেতু দিয়ে বিপজ্জনক পারাপার

শীতলকুচিতে ভাঙা সেতু দিয়ে বিপজ্জনক পারাপার
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: একমাস আগে পাথর বোঝাই ডাম্পারের ভারে শীতলকুচি ব্লকের খেংচি কাছারিঘাটের সেতু ভেঙে যায়। বিপজ্জনকভাবে সেতুর মাঝের অংশ বসে যাওয়ায় পুলিসের তরফে ব্যারিয়ার দিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। 
Advertisement
অভিযোগ, রাতের অন্ধকারে কিছু লোক ব্যারিয়ারগুলি তুলে পাশে বুড়া ধরলা নদীতে ফেলে দেয়। ভাঙা সেতুতে তাই এখন বিপজ্জনকভাবে বাইক, স্কুটার নিয়ে যাতায়াত চলছে। 
বিষয়টি নজরে আসতেই গত মঙ্গলবার ঘটনাস্থলে আসেন শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো। নদীতে ফেলে দেওয়া ব্যারিয়ার উদ্ধার করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন, তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ সহ অন্যরা। 
বাসিন্দাদের অভিযোগ, সেতু ভাঙার একমাস পেরিয়ে গেলেও বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়নি। এতে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। এদিন ঘটনাস্থল খতিয়ে দেখে শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন বলেন, শীঘ্রই সাঁকো নির্মাণের কাজ শুরু করা হবে।
সম্পর্কিত সংবাদ