Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রীমতির পাড়ে ৮৬ লক্ষে পার্ক

শ্রীমতির পাড়ে ৮৬ লক্ষে পার্ক
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: শ্রীমতি নদীর পাড়ে খোলামেলা পরিবেশে প্রাতঃভ্রমণ ও শরীর চর্চার জন্য সবুজ পার্ক নির্মাণের উদ্যোগ নিল কালিয়াগঞ্জ পুরসভা। প্রায় ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই পার্কের জন্য। শনিবার বিকেলে এই জমি ঘুরে দেখেন পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা। চেয়ারম্যান বলেন, কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে প্রাতঃভ্রমণকারী ও সাধারণ মানুষ উপকৃত হবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ