Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে চা ফ্যাক্টরির মালিকদের নির্দেশ

শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে চা ফ্যাক্টরির মালিকদের নির্দেশ
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চা ফ্যাক্টরিতে শ্রমিকদের সুরক্ষা নিয়ে জলপাইগুড়িতে সেমিনার হল। শুক্রবার শ্রমদপ্তরের ডাইরেক্টরেট অব ফ্যাক্টরিজের উদ্যোগে রবীন্দ্র ভবনে সেমিনার হয়। তাতে বিভিন্ন চা বাগানের প্রতিনিধি, বটলিফ ফ্যাক্টরির প্রতিনিধিরা যোগ দেন। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে চা ফ্যাক্টরির মালিকদের। শ্রমিকদেরও সচেতন হতে হবে। প্রতিটি চা ফ্যাক্টরিতে সুরক্ষা বিধি লেখা বোর্ড প্রকাশ্যে টাঙাতে হবে। সুরক্ষার দিকটি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখতে আধিকারিকরা পরিদর্শন করবেন। শ্রমদপ্তরের ডাইরেক্টরেট অব ফ্যাক্টরিজের ডেপুটি ডিরেক্টর অরূপ গোস্বামী বলেন, এখন চা বাগান বন্ধ। বেশিরভাগ চা ফ্যাক্টরিতে সংস্কারের কাজ হয়। আর সেই কাজ করতে গিয়েই সামান্য ভুলের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে।  গত বছরও উত্তরবঙ্গে অসাবধানতার কারণে চা ফ্যাক্টরিতে দুর্ঘটনায় দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ফলে প্রতিটি চা ফ্যাক্টরিকে সুরক্ষা বিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়। ডাইরেক্টরেট অব ফ্যাক্টরিজের জয়েন্ট ডিরেক্টর সুদীপ পাত্র বলেন, ফ্যাক্টরির ছাদে কিংবা উঁচু জায়গায় উঠে কাজ করার ক্ষেত্রেও প্রয়োজনীয় সতর্কতা নেওয়া দরকার। এজন্য কর্মীদের নিয়মিত ট্রেনিং এবং সুরক্ষা খাতে প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থায় যাতে কোনও ঘাটতি না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ