Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম চান শ্রেয়স

টেস্ট ক্রিকেটে কি আগ্রহ হারাচ্ছেন শ্রেয়স আয়ার? লাল বলের ক্রিকেটে বিশ্রাম চেয়ে বোর্ডকে দেওয়া তাঁর চিঠি ঘিরে জল্পনা তুঙ্গে। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছিলেন তিনি।

লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম চান শ্রেয়স
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: টেস্ট ক্রিকেটে কি আগ্রহ হারাচ্ছেন শ্রেয়স আয়ার? লাল বলের ক্রিকেটে বিশ্রাম চেয়ে বোর্ডকে দেওয়া তাঁর চিঠি ঘিরে জল্পনা তুঙ্গে। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। বহুদিন খেলেননি টেস্ট ম্যাচও। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ানডে ফরম্যাটে বাড়তি গুরুত্ব দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। লাল বলের ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে শ্রেয়সও যেন বুঝিয়ে দিতে চাইছেন, ওয়ানডে বিশ্বকাপই তাঁর পাখির চোখ।

Advertisement

অক্টোবরের গোড়ায় শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ। তার জন্য চলতি সপ্তাহেই ১৫ জনের ভারতীয় স্কোয়াড বেছে নেওয়া হবে। অজিত আগরকরের নেতৃত্বে জাতীয় নির্বাচকরা ভার্চুয়াল সভায় বুধবার বা বৃহস্পতিবার চূড়ান্ত করবেন দল। আসলে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারতের ‘এ’ দলের দ্বিতীয় বেসকারি টেস্টের পারফরম্যান্সে গুরুত্ব পাবে দলগঠনে।
অধিনায়ক শুভমান গিল ছাড়া ব্যাটসম্যান হিসেবে নিশ্চিত লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন। কিপার হিসেবে থাকছেন ধ্রুব জুরেল। এখনও টেস্ট সিরিজের জন্য ফিট হননি ঋষভ পন্থ। তিন বিশেষজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর খেলবেনই। চতুর্থ স্পিনার অতি অবশ্যই অক্ষর প্যাটেল। এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে যশপ্রীত বুমরাহকে। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আকাশদীপ থাকছেন। অর্থাৎ, ১২জন কার্যত নিশ্চিত। লড়াই বাকি তিনটি জায়গার জন্য। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে করুণ নায়ারকে কি রাখা হবে স্কোয়াডে? তা নিয়ে জল্পনা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ