Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টি-২০ স্কোয়াডে শ্রেয়স-বিষ্ণোই

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। প্রথম তিনটি ম্যাচের জন্য শুক্রবারই স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। সবচেয়ে বড় চমক শ্রেয়স আয়ারের প্রত্যাবর্তন।

টি-২০ স্কোয়াডে শ্রেয়স-বিষ্ণোই
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। প্রথম তিনটি ম্যাচের জন্য শুক্রবারই স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। সবচেয়ে বড় চমক শ্রেয়স আয়ারের প্রত্যাবর্তন। আসলে এশিয়া কাপে শ্রেয়সকে ছেঁটে ফেলার পর বিস্তর জলঘোলা হয়। অনেকেই মনে করেছিলেন, মুম্বইকরের বাদ পড়ার নেপথ্যে কোচ গম্ভীরের কারসাজি রয়েছে। তারকা ব্যাটারের সঙ্গে কোচের সম্পর্ক বেশ গুরুগম্ভীর। তাই একাংশের ধারণা ছিল, ক্ষমতা কাজে লাগিয়ে তারই শোধ নিয়েছেন গোতি। যাই হোক, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ছন্দে দেখা গিয়েছে শ্রেয়সকে। তার আগে বিজয় ট্রফিতেও বড় রান পান তিনি। কোনও সন্দেহ নেই যে, সাদা বলের ক্রিকেটে শ্রেয়স অন্যতম সেরা ব্যাটার। তাই টি-২০ স্কোয়াডে তাঁকে ফেরানোর দাবি ডালপালা মেলতে শুরু করেছিল। তাই তাঁকে আর বাইরে রাখার সাহস দেখাননি নির্বাচকরা।

Advertisement

চোট পেয়ে টি-২০ সিরিজের দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন তিলক ভার্মা ও ওয়াশিংটন সুন্দর। ফলে তাঁদের পরিবর্ত বেছে নিতে হয় অজিত আগরকরদের। এমন পরিস্থিতিতে শ্রেয়সের সঙ্গে দলে ফেরানো হল রবি বিষ্ণোইকে। উল্লেখ্য, এক বছর আগে দেশের জার্সিতে শেষবার টি-২০ ম্যাচে খেলেছিলেন এই লেগ স্পিনার। কুলদীপ, জাদেজাদের সাম্প্রতিক ব্যর্থতার জেরে তাঁর সামনে আবার দরজা খুলল জাতীয় দলের। কিউয়িদের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচ শ্রেয়স ও বিষ্ণোইয়ের কাছে অগ্নিপরীক্ষা।

Advertisement
সম্পর্কিত সংবাদ