Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহিলা বিশ্বকাপের থিম সং গাইলেন শ্রেয়া

৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হচ্ছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় হবে এই আসর। তার জন্য শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রকাশ্যে আনল ‘ব্রিং ইট হোম’ নামে অফিসিয়াল সং।

মহিলা বিশ্বকাপের থিম সং গাইলেন শ্রেয়া
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

দুবাই: ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হচ্ছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় হবে এই আসর। তার জন্য শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রকাশ্যে আনল ‘ব্রিং ইট হোম’ নামে অফিসিয়াল সং। এটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। নতুন ইতিহাস গড়ার স্বপ্ন শোনানো হয়েছে এই গানে। স্বয়ং শ্রেয়া বলেছেন, ‘মহিলাদের ক্রিকেটের স্পিরিট, শক্তি এবং একতা উদযাপিত হয়েছে এই গানে। এর অংশ হতে পেরে আমি সম্মানিত। আশা করব, এটা সমর্থকদের অনুপ্রাণিত করবে এবং দীর্ঘমেয়াদি স্মৃতি হয়ে উঠবে।’

Advertisement

এদিকে, শনিবার নয়াদিল্লির কোটলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক একদিনের সিরিজে নামবেন হরমনপ্রীত কাউররা। তিন ম্যাচের সিরিজ এখন ১-১। ভারত কখনও দিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। জিততে পারলে তাই নজির গড়বে টিম ইন্ডিয়া। পাশাপাশি, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসও বাড়বে দলের। বুধবার অস্ট্রেলিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। সেটাই মনোবল বাড়াচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ১২ ম্যাচে এটা ছিল টিম ইন্ডিয়ার প্রথম জয়।একইসঙ্গে রানের বিচারে এটা অস্ট্রেলিয়ার বৃহত্তম পরাজয়। তবে জিতলেও ভারতের ফিল্ডিং আশানুরূপ হয়নি। বুধবার ছয়টি ক্যাচ পড়েছে। সব মিলিয়ে এই সিরিজে দুটো ম্যাচে পড়েছে দশটা ক্যাচ। আর এগুলোর বেশিরভাগই ছিল সহজ। 
ব্যাটিংয়ে স্মৃতি মান্ধানার ফর্ম অবশ্য ভরসা জোগাচ্ছে। সদ্য ওডিআই কেরিয়ারের দ্বাদশ শতরান পূর্ণ করেছেন তিনি। তবে হরমনপ্রীত, হারলিন, রিচাদের ব্যাটে বড় রান আসেনি। উল্লেখ্য, ভাইরাল জ্বরে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন জেমাইমা ।

Advertisement
সম্পর্কিত সংবাদ