Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অল্লুকে শোকজ নোটিশ

বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে। এবার তাঁকে শোকজ নোটিশ পাঠাল গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন।

অল্লুকে শোকজ নোটিশ
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে। এবার তাঁকে শোকজ নোটিশ পাঠাল গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। জানা গিয়েছে, জুবিলি হিলসের ৪৫ নম্বর রোডে অল্লু বিজনেস পার্ক ভবনে সদ্য অনুমতি ছাড়াই পুনরায় নির্মাণ শুরু হয়েছিল। সেই বেআইনি নির্মাণ বন্ধ করতে নোটিশ পাঠানো হয়েছে অভিনেতাকে। নোটিশে প্রশ্ন করা হয়েছে, অনুমতি ছাড়া যে নির্মাণটি তিনি করেছেন, সেটি কি ভেঙে দেওয়া উচিত নয়? যদিও এই বিষয়ে অল্লু বা তাঁর পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ