Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

খেতাবে চোখ শৌভিকের

আসন্ন মরশুমে আইএসএল হওয়া নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই দরপত্রের মাধ্যমে কমার্শিয়াল পার্টনার বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে ফেডারেশন।

খেতাবে চোখ শৌভিকের
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন মরশুমে আইএসএল হওয়া নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই দরপত্রের মাধ্যমে কমার্শিয়াল পার্টনার বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে ফেডারেশন। অক্টোবরের মধ্যেই তা সম্পন্ন করতে চাইছেন দিল্লি ফুটবল হাউসের কর্তারা। ফলে দেশের শীর্ষ লিগ শুরু হতে ডিসেম্বর বা জানুয়ারি হতে পারে। তবে বর্তমানে দল নিয়ে পুরোদমে প্রস্তুতি সারছে ইস্ট বেঙ্গল। অক্টোবরের ১৫ তারিখ শুরু সুপার কাপ। তার আগে আইএফএ শিল্ডে অংশগ্রহণ করবে অস্কার-ব্রিগেড। আর আসন্ন এই দু’টি টুর্নামেন্টে ভালো ফল করাই লক্ষ্য শৌভিক চক্রবর্তীর। বুধবার কসবা রাজডাঙ্গায় এক পুজো মণ্ডপে হাজির ছিলেন লাল-হলুদ পুরুষ ও মহিলা দলের ফুটবলাররা। সেখানেই শৌভিক জানান, ‘আইএসএলের আগে বেশি সংখ্যক ম্যাচ খেলতে চাই। যে কোনও টুর্নামেন্টে ইস্ট বেঙ্গল জয়ের লক্ষ্যেই মাঠে নামে। ফলে শিল্ড ও সুপার কাপেও সেই চেষ্টাই করব।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ