Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জেতা উচিত ছিল, আক্ষেপ সৌরভের

লর্ডস টেস্টে ১৯৩ রান তাড়া করতে না পারা মানতে পারছেন না সৌরভ গাঙ্গুলি। ভারতের প্রাক্তন অধিনায়ক এক অনুষ্ঠানে বলেন, ‘এই রানটা তাড়া করে জেতা উচিত ছিল।

জেতা উচিত ছিল, আক্ষেপ সৌরভের
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: লর্ডস টেস্টে ১৯৩ রান তাড়া করতে না পারা মানতে পারছেন না সৌরভ গাঙ্গুলি। ভারতের প্রাক্তন অধিনায়ক এক অনুষ্ঠানে বলেন, ‘এই রানটা তাড়া করে জেতা উচিত ছিল। তাই খারাপ লাগছে। তবে ক্রিকেটাররা নিশ্চিতভাবেই আমার চেয়েও বেশি হতাশ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ এগিয়ে যাওয়ার সোনার সুযোগ হারালাম আমরা। ভারতীয় ড্রেসিং-রুমে ব্যাটসম্যানদের যা দক্ষতা, তাতে এই পরাজয় যন্ত্রণাদায়ক। আমাদের টপ অর্ডার যদি একটু লড়াই করত, তবে অনায়াসে জিততাম।’ রবীন্দ্র জাদেজার প্রশংসা করে সৌরভের মন্তব্য, ‘অবিশ্বাস্য খেলল। দীর্ঘদিন ধরে খেলছে ও। ৮০টার বেশি টেস্ট, ২০০টার বেশি ওডিআই খেলা হয়ে গেল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং মিলিয়ে ও স্পেশ্যাল প্লেয়ার। ক্রমশ ব্যাটিং উন্নতি ঘটছে। এই দলের গুরুত্বপূর্ণ অংশ ও। এমন ছন্দে থাকলে দীর্ঘদিন খেলবে দেশের হয়ে।’

Advertisement

এদিকে, অনেক আগেই চতুর্থ ম্যাচের স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড। চোটের কারণে ছিটকে গিয়েছে স্পিনার বশির। তাঁর পরিবর্তে ১৪ জনের স্কোয়াডে ঢুকলেন  লিয়াম ডসনকে। ৩৫ বছরের বাঁ হাতি স্পিনার হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টিতে ভালো পারফর্ম করার পুরস্কার পেলেন। পেসার গাস অ্যাটকিনসনও ফিট। ম্যাঞ্চেস্টারে তাঁকে জোফ্রা আর্চারের পাশে দেখা যেতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ