Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নিউ মেক্সিকোতে পার্কে চলল গুলি, হত ৩

নিউ মেক্সিকোর লাস ক্রুসেসের একটি পার্কে গোলাগুলির জেরে মৃত্যু হয়েছে তিনজনের। জখম ১৫। গত, শুক্রবার গভীর রাতে ঘটেছে ঘটনাটি। তদন্ত নেমে পুলিসের প্রথমে মনে হয়েছিল, কোনও বন্দুকবাজদের হামলার জেরে এই ঘটনাটি ঘটেছে।

নিউ মেক্সিকোতে পার্কে চলল গুলি, হত ৩
  • ২৩ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

লাস ক্রুসেস, ২৩ মার্চ: নিউ মেক্সিকোর লাস ক্রুসেসের একটি পার্কে গোলাগুলির জেরে মৃত্যু হয়েছে তিনজনের। জখম ১৫। গত, শুক্রবার গভীর রাতে ঘটেছে ঘটনাটি। তদন্ত নেমে পুলিসের প্রথমে মনে হয়েছিল, কোনও বন্দুকবাজদের হামলার জেরে এই ঘটনাটি ঘটেছে। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিস জেনেছে, গত, শুক্রবার ওই পার্কে একটি গাড়ির প্রদর্শনী ছিল। যদিও তাঁর কোনও অনুমতি ছিল না। সেই প্রদর্শনীর জন্যই ওই পার্কে জড়ো হয়েছিল তরুণ-তরুণীরা। আচমকাই ওই প্রদর্শনীতে কোনও গন্ডগোল হয়, যার জেরে গোলাগুলি শুরু হয় দুই পক্ষের মধ্যে। যার ফলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তিনজনের। জখম হন ১৫ জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। মৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিস। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ