নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবিতে শনিবার শিলিগুড়িতে মিছিল করল দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন দুপুরে শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে মিছিল শুরু হয়ে হাসমি চক পর্যন্ত যায়। মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মী-সমর্থকরা। পাপিয়াদেবী বলেন, ৩ সেপ্টেম্বর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল পাশ করান। তারপর চার মাস কেটে গেলেও রাষ্ট্রপতির স্বাক্ষর না মেলায় এখনও সেই বিল আইনে পরিণত হয়নি। এই টালবাহানার প্রতিবাদেই এদিন মিছিল করা হল।



