Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের

শিলিগুড়িতে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার প্রতিবাদে শিলিগুড়িতে রাস্তায় নামল হিন্দু জাগরণ মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে তারা শহরের বাঘাযতীন পার্ক থেকে সংগঠনের সদস্যরা একটি প্রতিবাদ মিছিল বের  করেন। মিছিলটি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে শেষ হয়। সংগঠনের তরফে মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়া হয়। এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয় তার জন্য পুরিসের বাড়তি নজরদারি ছিল। বৃহস্পতিবার একই ইস্যুতে ফালাকাটাতেও প্রতিবাদ সমাবেশ হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ