Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ি-কলকাতা রাত্রিকালীন ট্রেন চালুর আর্জি

শিলিগুড়ি-কলকাতা রাত্রিকালীন ট্রেন চালুর আর্জি
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবারে শিলিগুড়ি-কলকাতা রাত্রিকালীন ট্রেন চালুর আর্জি জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন কোনও ট্রেন নেই বলে দাবি করেছেন তিনি। শেষ ট্রেন রয়েছে রাত আটটা চল্লিশে। 
Advertisement
মানুষের শেষ ভরসা ওই ট্রেনই। ফলে অনেকেই বিভিন্ন কাজকর্ম শেষ করে রাত দশটার পরে আর কলকাতায় ফিরে যেতে পারেন না। পরের দিনের জন্য অপেক্ষা করতে হয় তাঁদের। সেই কারণেই রাত্রিকালীন কোনও ট্রেন চালু করা যায় কি না, সে ব্যাপারে রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক। 
সম্পর্কিত সংবাদ