Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিদেশ

হরমুজে বিপন্ন জাহাজ, ভারতীয়দের উদ্ধারে এগিয়ে এল মার্কিন নৌবাহিনী

মার্কিন নৌবাহিনীর হামলায় ৩ ভারতীয় নাগরিকদের মৃত্যু নিয়ে দু’দেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত। এবার হরমুজের কাছে দুর্ঘটনার মুখে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধারে এগিয়ে এল মার্কিন বাহিনী।

হরমুজে বিপন্ন জাহাজ, ভারতীয়দের উদ্ধারে এগিয়ে এল মার্কিন নৌবাহিনী
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মার্কিন নৌবাহিনীর হামলায় ৩ ভারতীয় নাগরিকদের মৃত্যু নিয়ে দু’দেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত। এবার হরমুজের কাছে দুর্ঘটনার মুখে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধারে এগিয়ে এল মার্কিন বাহিনী। রবিবার সকালে ওমানের সমুদ্রতট থেকে ৮০ নটিক্যাল মাইল হঠাৎই ডুবতে শুরু করে ভিরাট-১ নামের একটি মালবাহী জাহাজ। সেখানে ছিল ১৪ ভারতীয় নাবিক। তখনই উদ্ধারের জন্য এগিয়ে আসে মার্কিন নৌবাহিনীর একটি টহলদারি উড়োজাহাজ। সূত্রের খবর, দুর্ঘটনার সময় মার্কিন নৌবাহিনীর একটি পি-৮ মেরিটাইম পেট্রলিং এয়ারক্রাফট সেখানে টহল দিচ্ছিল। ভারতীয় জাহাজের থেকে বিপদের সংকেত পেয়ে বেশ কয়েকটি লাইফ রাফট সমুদ্রে ফেলে দেয় সেটি। সেগুলিতে চড়ে প্রাণরক্ষা করেন ভারতীয় নাবিকরা। খবর দেওয়া হয় ওমান প্রশাসন ও ভারতীয় দূতাবাসকে। পাশাপাশি নাবিকদের উদ্ধারের জন্য একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গেও যোগাযোগ করে মার্কিন টহলদারি জাহাজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারনেই দুর্ঘটনার মুখে পড়ে জাহাজটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ