সংবাদদাতা, ইসলামপুর: বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগে বুধবার ইসলামপুর থানার পুলিস শাহনওয়াজকে আলমকে গ্রেপ্তার করেছিল। বৃহস্পতিবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। সরকার পক্ষের আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন, ধৃতের জামিনের আবেদন খারিজ হয়েছে। ১৪ তারিখ আদালতে পেশ করা হবে। তিনি এখন জেলে থাকবেন। ১৪ তারিখ কেস ডায়েরি কল করা হয়েছে আদালত থেকে।
Advertisement
দক্ষিণ মাটিকুন্ডা এলাকার বাসিন্দা শাহনওয়াজ কুকীর্তিতে জড়িয়ে যাওয়ার পর তাঁকে ঝেড়ে ফেলতে চাইছে ইসলামপুর ব্লক তৃণমূল নেতৃত্ব। শাহনওয়াজ দলের কোনও পদে নেই এমন দাবি করা হচ্ছে। তবে অঞ্চল তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তিনি মাটিকুন্ডা-১ অঞ্চল কমিটির কনভেনার পদে আছেন। তাঁর ভাইয়ের স্ত্রী আজমিরা খাতুন মাটিকুন্ডা-১ পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। আজমিরার প্রতিনিধি হয়ে পঞ্চায়েতের কাজও দেখাশোনা করতেন শাহনওয়াজ।
রাজনৈতিক মহলের আলোচনা, শাহনওয়াজ একসময় স্থানীয় বিধায়ক আবদুল করিম চৌধুরীর আনুগামী ছিলেন। করিমের ঘোষণা করা মাটিকুন্ডা-১ অঞ্চল কমিটির সভাপতিও ছিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শাহনওয়াজের ভাইয়ের। এতে করিম ক্ষুব্ধ হয়েছিলেন। এর মধ্যে শাহনওয়াজ ব্লক সভাপতি জাকির শিবিরে নাম লেখান। পঞ্চায়েত নির্বাচনে তাঁর ভাইয়ের স্ত্রীকে টিকিট দেয় তৃণমূল। করিম চৌধুরীর ছেলে মেহেতাব চৌধুরীর কথায়, আমাদের শিবিরে থাককালীন শাহনওয়াজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল না।
মাটিকুন্ডা- ১ তৃণমূল অঞ্চল কমিটির সভাপতি শফিক আলম বলেন, অঞ্চল কমিটির কনভেনার পদে আছেন শাহনওয়াজ। তাঁর কুকীর্তিতে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে। তাই নেতৃত্বের কাছে আবেদন করেছি দল থেকে বহিষ্কার করার জন্য।
আবার ব্লক সভাপতি জাকির হুসেন বলেন, শাহনওয়াজ দলের কোনও পদে নেই। তাকে বহিষ্কার করব কী করে। অঞ্চল কমিটি যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।